বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
ভারতের ‘সেভেন সিস্টার্সকে’ আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি হাসনাতের ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, থানায় মামলা বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য জব্দ তিন মাস পর বেনাপোল দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু অফিস কক্ষে প্রাথমিকের দুই শিক্ষকের হাতাহাতি জামায়াত নেতাদের দাওয়াত দেওয়ায় মুক্তিযোদ্ধাদের আলোচনাসভা বর্জন ওসমান হাদিকে গুলি: মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে জামায়াতের নির্বাচনি সভায় ইউনিফর্ম পড়ে বক্তব্য, পরে পুলিশ সদস্য বরখাস্ত সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল গাইবান্ধার সবুজের এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে ওসমান হাদিকে
চট্টগ্রামে দুর্ঘটনার শিকার পুলিশ বাস, আহত ২০

চট্টগ্রামে দুর্ঘটনার শিকার পুলিশ বাস, আহত ২০

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন্স থেকে দায়িত্ব পালনে যাওয়ার পথে পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন নারী পুলিশ সদস্যও। তাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে দামপাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, পুলিশ সদস্যদের নিয়ে বাসটি সাগরিকার শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের উদ্দেশে যাচ্ছিল। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে নিরাপত্তার দায়িত্বে অংশ নিতে যাচ্ছিলেন তারা। পথে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগলে বাসের ভেতরে থাকা সদস্যরা আঘাত পান।

তাৎক্ষণিকভাবে সহকর্মীরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ও দামপাড়া পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে যান। এরমধে ১২ জনকে চমেক হাসপাতালে এবং অন্যদের দামপাড়া পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, দুর্ঘটনায় আহত ১২ জন পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন নারী সদস্য রয়েছেন, তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com