বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মারামারি আর ফাউলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১
জুলাই সনদ ও পি আর পদ্ধতি বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে লালমনিরহাট জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুলাই সনদ ও পি আর পদ্ধতি বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে লালমনিরহাট জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খাজা রাশেদ, লালমনিরহাট:::জুলাই সনদ বাস্তবায়ন ও পি আর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে লালমনিরহাট জেলা জামায়াতের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎ ২৭ অক্টোবর (সোমবার) সকাল ৯ টায় লালমনিরহাট জেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের মিশন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমীর এ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন,  জেলা সেক্রেটারি ও (আদিতমারী – কালীগঞ্জ)- ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর ও দিনাজপুর অঞ্চলের ইউনিট সদস্য, সাবেক আমীর  ও এ্যাডভোকেট আব্দুল বাতেন, জেলা নায়েবে আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমান ও জেলা  জামায়াতের সহকারী সেক্রেটারি এবং লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম ও জেলা জামায়াতের ব্যবসায়ী শাখার দায়িত্বশীল নিয়াজ আহমেদ রেজা প্রমূখ।

‎বক্তাগন অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও পি আর পদ্ধতিসহ ৫ দফা দাবী মেনে নিয়ে। আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে আয়োজন করার দাবী জানিয়েছে।  অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচী দেয়ার ঘোষণা দিয়েছে।

‎উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com