বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ডোবা থেকে গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন চরফ্যাশনে ঝড়ের কবলে মাছ ধরা ট্রলার লণ্ডভণ্ড, বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেন ৬ জেলে গাজীপুরের কাশিমপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১ দেবীগঞ্জে হাসিনা হত্যা: ১২ ঘণ্টায় গ্রেপ্তার মাহাবুল, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, অলৌকিকভাবে বাঁচলেন চালক ও হেলপার বড়াইগ্রামে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে স্বামীর কোপে স্ত্রী জখম, অভিযুক্ত গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে গাজীপুরে কালিয়াকৈরে অগ্নিকাণ্ড দুই কলোনিতে মোট ২২ টি কক্ষ বশীভূত গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২
আসন্ন নির্বাচনে থাকছেনা পোস্টারিং, ডিজিটাল বোর্ড ও ব্যানারের অনুমতি

আসন্ন নির্বাচনে থাকছেনা পোস্টারিং, ডিজিটাল বোর্ড ও ব্যানারের অনুমতি

স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারিং করার সুযোগ থাকছেনা। তবে ডিজিটাল বোর্ড এবং ব্যানার রাখা যাবে। আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসারদের নির্বাচনী ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন কমিশনাররা এসব তথ্য জানান।

এদিন উপজেলা নির্বাহী অফিসারদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এমন নাসির উদ্দিন বলেন, কোনো চাপের কাছে নতি স্বীকার করা যাবে না এবং নির্বাচন কমিশনও কোনো কর্মকর্তাকে চাপ প্রয়োগ করবে না।

একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান সিইসি। প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন কমিশনাররা উপজেলা নির্বাহী অফিসারদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তারা জানান, এবারের নির্বাচনে কোনো পোস্টার থাকবে না, তবে ডিজিটাল বোর্ড এবং ব্যানার রাখা যাবে।

একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান সিইসি। প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন কমিশনাররা উপজেলা নির্বাহী অফিসারদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তারা জানান, এবারের নির্বাচনে কোনো পোস্টার থাকবে না, তবে ডিজিটাল বোর্ড এবং ব্যানার রাখা যাবে।

নির্বাচন কর্মকর্তাদের কোনো পক্ষপাতদুষ্ট আচরণ করা যাবে না উল্লেখ করে তারা বলেন, এবারের নির্বাচনে মোবাইল কোর্টকে আয়নার মতো স্বচ্ছ হতে হবে। নির্বাচন কমিশনাররা আরও মনে করেন, এবার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে না পারলে জাতি হিসেবে নিন্দিত হতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com