বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে ১১ নারী পকেটমার আটক, আছেন ষাটোর্ধ্ব ২ জনও বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের মরদেহ কবরস্থানে নিলেন সন্তানেরা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘরছাড়া, সেই ইঞ্জিনিয়ার ছেলে কারাগারে এ আই দিয়ে এমপির ভুয়া ছবি প্রকাশ করায় রামগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজ কিশোর, তীব্র স্রোত ও অন্ধকারে থামল উদ্ধার অভিযান
জুলাই যোদ্ধা সাবেক সমন্বয়ক সাকিব যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার

জুলাই যোদ্ধা সাবেক সমন্বয়ক সাকিব যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বগুড়ার সাবেক সদস্য সচিব ও জুলাই যোদ্ধা সাকিব খানকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানিক একটি দল। বগুড়ার নারুলী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মুনসুর। তিনি বলেন, সাইবার সিকিউরিটি আইনে গতকাল সোমবার তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। পরবর্তীতে শাহবাগ থানা পুলিশ ও র‍্যাবের যৌথ বাহিনীর একটি দল বগুড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসে।

জুলাই যোদ্ধা সাকিব খানের পিতা ফরহাদ খান বলেন, প্রতিদিনের মতোই সাকিব রাতের বেলা ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ৩টার দিকে পুলিশ ও র‍্যাবের সদস্যরা বাড়ি ঘেরাও করে গ্রেপ্তার করে। পরে পুলিশকে প্রশ্ন করলে তারা জানায়, সাকিবের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে। আমার সন্তান নিজের জীবন বাজি রেখে এই দেশকে স্বৈরাচারমুক্ত করেছিল। শুনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সরকার বিরোধী পোস্ট করায় তার বিরুদ্ধে আইসিটি মামলা হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান, জুলাই যোদ্ধা সাকিব খানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে সাকিবকে গ্রেপ্তারের ঘটনায় বগুড়ার জুলাই যোদ্ধা ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com