খাজা রাশেদ,লালমনিরহাট: লালমনিরহাটের সদর উপজেলায় পারিবারিক ও শারীরিক কারণ দেখিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থেকে গণ পদত্যাগের ঘোষণা দিয়েছেন অর্ধ শতাধিকেরও বেশি ইউপি সদস্য!

সোমবার (২০ অক্টোবর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্ব স্ব অবস্থান থেকে পদত্যাগ পত্রে স্বাক্ষর করে পদত্যাগের ঘোষণা দেন তারা।
পদত্যাগকারী জাতীয় পার্টির নেতা ও মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ শাহাবুল হকের সভাপতিত্বে পদত্যাগ করেন মোঃ আনোয়ারুল ইসলাম বাবুল, আজিজুল ইসলাম, ইব্রাহিম মিয়া, গিয়াস উদ্দিন, লাল মিয়া, চিত্ত রঞ্জন, রোকছেনা বেগম, আফসানা বেগম, ডাবলু অধিকারী, আঃ ছালাম মিয়া, কাজলী মোহন্ত,ওবায়দুল হক, এন্তাজুল হক, লোকমান হাকিম,কামরুল হাসান, নজরুল ইসলাম ভূট্টু, রহিম বাদশা, মমতাজ আলী সরকার, আজগার আলী, আবু সায়েম মন্ডল, সোলায়মান আলী,জোবায়দুল ইসলাম জোবেদ, রফিকুল ইসলাম রফিক, সেকেন্দার আলী, মহসিন আলী বিটু প্রমুখ।

লিখিত পদত্যাগ পত্রে স্ব স্ব ইউপি সদস্যগণ উল্লেখ করেন যে, আমি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম। বর্তমানে আমি আমার পারিবারিক/শারিরীক কারণে উক্ত রাজনৈতিক সংগঠন হইতে স্বেচ্ছায় স্ব-জ্ঞানে কারো প্ররোচনা ব্যতিত পদত্যাগ করিলাম। অদ্যাবধি হইতে উক্ত সংগঠনের সহিত আমার কোন প্রকার সম্পর্ক নাই। এবং উক্ত সংগঠনের কোন দায়ভার আমার উপর বর্তাইবেনা।
পদ্যতাগকারীদের মধ্যে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট,মোগলহাট, মহেন্দ্রনগর, হারাটি, খুনিয়াগাছ, গোকুন্ডা,রাজপুর,পঞ্চগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগ পন্থি ইউপি সদস্য ৪৪ জন ও জাতীয় পার্টি পন্থি ইউপি সদস্য ১২ জনসহ মোট ৫৬ জন পদত্যাগ করেন।

একসঙ্গে ৯টি ইউনিয়নের ৫৬ ইউপি সদস্যের গণপদত্যাগ ঘোষণা লালমনিরহাট সদর উপজেলার রাজনীতিতে বড় মোড় নিতে পারে বলে মনে করছেন অনেকেই।
প্রবা/আরইসআর
Leave a Reply