বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ কালিয়াকৈরে গণমাধ্যমে নিউজ প্রকাশের পর সরকারী টাকায় কেনা সেই চেয়ার ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার। ধর্ষণকারী ক্লিনিকের পরিচালককে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শিক্ষার্থীদের দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ
টানা অগ্নিকাণ্ডে মিজানুর রহমান আজহারির বিস্ময়কর প্রশ্ন

টানা অগ্নিকাণ্ডে মিজানুর রহমান আজহারির বিস্ময়কর প্রশ্ন

অনলাইন ডেস্ক: দেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামিক বক্তা ও গবেষক মিজানুর রহমান আজহারি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন—এসব অগ্নিকাণ্ড কি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে?

আজহারি লিখেছেন, “এ দেশে অগ্নিকাণ্ড যেন এক অবিরাম চক্র— দুই-একদিন প্রতিবাদ, মানববন্ধন, মিছিল, গরম টকশো। তারপর আবার সবকিছু নিস্তব্ধ। ঠিক আগের মতোই! অগ্নিকাণ্ডের পর শোক, তারপর সেই চিরচেনা নীরবতা!”

তিনি আরও উল্লেখ করেন, “প্রথমে মিরপুর, তারপর চট্টগ্রাম ইপিজেড, আজ আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন। আগুন যেন পিছু ছাড়ছে না। এ দেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে ফেলার চেষ্টা চলছে কি?”

এই ঘটনায় তিনি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে লেখেন, “প্রতিটি অগ্নিকাণ্ডের রহস্য খুঁজে বের করার সময় এখনই! সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নিরপেক্ষ তদন্ত করুন। খতিয়ে দেখুন। যথাযথ ব্যবস্থা নিন।”

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগার পর অনেকেই এর পেছনে অব্যবস্থাপনা বা পরিকল্পিত নাশকতার সম্ভাবনা দেখছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com