বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
‎পাটগ্রাম সীমান্তে গুলিতে নিহত গরু ব্যবসায়ীর লাশ নিয়ে গেছে ভারতীয় বিএসএফ প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে শিক্ষকদের কর্মসূচি; বিদ্যালয়ের তালা ভেঙে পরীক্ষা নিলেন ইউএনও দ্বিতীয় স্ত্রীর মিথ্যা মামলায় হয়রানির শিকার নুরে আলম বেপারি জুলাই আদর্শিক জাগরণের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে লড়াই শিখিয়েছে: জাহিদুল ইসলাম সামাজিক যোগাযোগ ফেসবুকে মাহিরুলে মুখোশ উম্মোচন! ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট ১৬ কোটি টাকার টার্মিনালে মাদকাসক্তদের আড্ডাখানা লালমনিরহাটে ভোগদখলীয় জমি জবরদখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ (জকসু) নির্বাচনে রংপুর বিভাগের একমাত্র ছাত্রদল সমর্থিত প্রার্থী লালমনিরহাটের আজিজুল হাকিম আকাশ গ্রেড উন্নীতকরণে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস অবস্থান ধর্মঘট
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেলো একজনের, আহত ২

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেলো একজনের, আহত ২

স্থানীয় রিপোর্ট::গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বাসের ধাক্কায় রাজু মিয়া নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের মহিলা দাখিল মাদরাসার দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু মিয়া উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থ্যালথ্যালা বাজার এলাকার মৃত মেছের আলীর ছেলে। তিনি পেশায় ছিলেন দিনমজুর।

আহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার সান্দিয়াপুর গ্রামের মো. আবদুর রশিদ প্রামাণিকের ছেলে মো. আলমগীর হোসাইন (৩৮) ও কামাপাড়া গ্রামের মো. আতোয়ার রহমান (৬০)।

উক্ত ঘটনা সম্পর্কে স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানে করে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন রাজু মিয়াসহ কয়েকজন। পথে ঢাকাগামী সোনালী পরিবহনের একটি বেপরোয়া গতির বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে যাত্রীসহ ভ্যানটি উল্টে যায়। এতে রাজু মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত আলমগীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্য আহত আতোয়ার রহমান প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

এ বিষয়ে ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. আলমগীর হোসেন বলেন, নিহত রাজু আমার চেয়ারম্যানের পাশের গ্রামের মানুষ। আত্মীয়ের বিয়েতে খেতে যাচ্ছিলেন, কিন্তু আর ফেরা হলো না। ঘটনাটিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে রাজু মিয়ার মরদেহ সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com