বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশোরী খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক বাবার সঙ্গে গোসলে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া শিশুর মৃত্যু সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
গাইবান্ধায় পৃথক অভিযানে স্বামী-স্ত্রীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধায় পৃথক অভিযানে স্বামী-স্ত্রীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়িতে পৃথক অভিযানে স্বামী-স্ত্রীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে পলাশবাড়ী উপজেলা শহরের উদয় সাগর এলাকা থেকে ৪৪ বোতল ফেনসিডিলসহ সুমন সরকার (৪৫) ও তার স্ত্রী আঞ্জুআরা বেগমকে (৩৮) গ্রেপ্তার করা হয়। তারা চান মিয়ার ছেলে ও পুত্রবধূ।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে একই উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া এলাকা থেকে ৩৫ পিস ইয়াবাসহ আরেক মাদক কারবারি বুলবুল মিয়াকে (৩৩) আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত দেলোয়ার হোসনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ্ নেওয়াজ জানান, উদ্ধারকৃত ৪৪ বোতল ফেনসিডিলের বাজারমূল্য প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা এবং ৩৫ পিস ইয়াবার মূল্য প্রায় ১০ হাজার ৫০০ টাকা। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com