খাজা রাশেদ,লালমনিরহাট::লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নানার বাড়ি বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে শহীদ মিয়া (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্য ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোর শহীদ তার নানা জহির আলীর বাড়িতে বেড়াতে গিয়ে কয়েকজনের সাথে বাড়ির পাশেই ধরলা নদীর খালে গোসল করতে নামে। একপর্যায়ে,পানিতে ডুবে যায় সে। পরে,স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
নিহত শহীদ মিয়া লালমনিরহাটের আদিতমারী উপজেলার শিয়ালখোওয়া গ্রামের বকশীটারী এলাকার ফয়জার রহমান ছেলে বলে জানা যায়। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply