বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
বসুন্ধরা শুভসংঘের লালমনিরহাট জেলা সহসভাপতি হলেন শিক্ষানুরাগী রাশেদ ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় যুবদলের বাধা, জামায়াতের বিক্ষোভ চট্টগ্রামে তারেক রহমান; কাল চার জেলায় ৬ জনসভা আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ লালমনিরহাট‎ ‎-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি, একমাত্র বিএনপিই মানুষের পাশে থাকে: তারেক রহমান
গত এক সপ্তাহে গাইবান্ধা জুড়ে ১৫ মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্বেগ

গত এক সপ্তাহে গাইবান্ধা জুড়ে ১৫ মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্বেগ

ডেস্ক রিপোর্ট::গাইবান্ধায় গত এক সপ্তাহে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে পারিবারিক কলহ, হতাশাসহ বিভিন্ন কারণে ছাড়াও স্বামীর হাতে স্ত্রী খুন, প্রেম ব্যর্থতায় নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনাও রয়েছে। এ সব ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার (২০ সেপ্টেম্বর) জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ১নং কাটাবাড়ি গ্রামে পারিবারিক কলহের জেরে ফরিদুল ইসলাম নামের ব্যক্তি তার দ্বিতীয় স্ত্রী শিউলি বেগমকে পা ও গলা কেটে হত্যা করে। এদিকে, পলাশবাড়ী উপজেলায় শাহিনা বেগম নিজে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যা করেন। আর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ারুল ইসলাম নামে এক জুলাই যোদ্ধার মৃত্যু হয়, সাদুল্লাপুর উপজেলায় পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, সুন্দরগঞ্জ উপজেলার ফয়েজ উদ্দিন নামে এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছেন। এরপর দেনমোহর ও ভরণপোষণ মামলার মানসিক চাপে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এছাড়া পারিবারিক অশান্তির কারণে ফাঁস দিয়ে সোলাইমান মিয়াও আত্মহত্যা করেছেন। একই দিনে অবৈধভাবে নেয়া বৈদ্যুতিক সংযোগের তারে জড়িয়ে আরিফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়। আর সাদুল্লাপুর উপজেলায় বজ্রপাতে সোহাগ মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।

গত ১৬ সেপ্টেম্বর সদর উপজেলার স্কুল শিক্ষিকা তাসমিন আরা নদীতে ঝাঁপিয়ে আত্মহত্যা করেন। জীবনের প্রথম প্রেমে ব্যর্থ হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ১৪ সেপ্টেম্বর একই উপজেলার তুলশীঘাট নামকস্থানে বাসের ধাক্কায় রিপন মিয়া নামের এক যুবক নিহত হন, ১৩ সেপ্টেম্বর নলডাঙ্গা-বামনডাঙ্গা রেলপথে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।

অপরদিকে, গত ১২ সেপ্টেম্বর সাদুল্লাপুরের নলডাঙ্গার একটি পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ, ৯ সেপ্টেম্বর সাদুল্লাপুরে পানিতে ডুবে আদুরি আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ৮ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা নামক এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইদিনে সুন্দরগঞ্জ উপজেলার বাবার সঙ্গে গোসল করতে গিয়ে নদীতে ডুবে লাবিব খান লাবু নামে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


সচেতন ব্যক্তিরা বলছেন, সামাজিক-পারিবারিক মূল্যবোধ ও অসচেতনতার কারণে গাইবান্ধার বিভিন্ন এলাকায় খুন-আত্মহত্যাসহ নানা ধরনের বিয়োগাত্মক ঘটনা ঘটছে।

সম্প্রতি অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা বলেছেন, মানুষের মাঝে পারিবারিক দ্বন্দ্ব, হতাশা আর ধৈর্য কমে যাওয়ায় হত্যা ও আত্মহত্যার এবং সহিংসতার ঘটনা ঘটছে। এসব ঘটনা প্রতিরোধে সমাজের বসবাসরতদের সচেতন হওয়া আবশ্যক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com