বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির আদেশ পঞ্চগড়ে সিজারিয়ান অপারেশনের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না পাওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ লালমনিরহাটে রবিদাস সমিতির সভাপতি পদ কেন্দ্র করে, ধনেশ্বর রবিদাসকে প্রাণ নাশের হুমকি পঞ্চগড় সীমান্তে ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও জিরো লাইনে অবস্থান নারী শিশু সহ ১০ জনের সুন্দরগঞ্জে আম খাওয়ানোর প্রলোভনে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত অনেকেই সরকারি বনের জমিতে দিন দিন হারিয়ে যাচ্ছে গজারি বাগান, নিরব ভূমিকায় বাড়ইপাড়া বিট কর্মকর্তা লালমনিরহাটে ‎ ৩ পয়েন্ট দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, ভারতীয় বিএসএফ’র নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল, ব্যাপক উপস্থিতি দেখে সরে গেলো পুলিশ লালমনিরহাটে সাংবাদিক সবুজের কলম থামাতে প্রাণনাশের হুমকি
রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা, আওয়ামী লীগের আরও ১২ জন গ্রেফতার

রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা, আওয়ামী লীগের আরও ১২ জন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট::রাজধানীতে ঝটিকা মিছিলের সময় রমনা ও গুলশান এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে রমনা ও গুলশান থানা পুলিশ কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের সামনে থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে মিছিল করে যাওয়ার চেষ্টা করে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এমন বিভিন্ন স্লোগান দেন। পরে এ মিছিল থেকে একটি মোটরসাইকেলসহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।

একই অভিযোগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর দারুস সালাম থানার টেকনিক্যাল মোড় এলাকা থেকে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ১২ ও মিরপুর এলাকা থেকে ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেন পুলিশ সদস্যরা। এ নিয়ে দুই দিনে ৩০ জনকে গ্রেফতার করা হলো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com