বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী ‎লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ ‎ তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা তিস্তার পানি বাড়াতে নিম্নাঞ্চল প্লাবিত, ৮ হাজার পরিবার পানিবন্দী তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, আট দিনেও মেলেনি খোঁজ; বাবা-মায়ের আহাজারি ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক আর্জেন্টিনার খেলা দেখার সময় চেয়ারে বসা নিয়ে সংঘর্ষে আহত ২০ জামায়াত এমপির বরাদ্দে প্রকল্প সভাপতি ভাগনে-ভগ্নিপতি বাজেট নয়, এটি প্রতারণার দলিল; নাহিদ ইসলাম
জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী

জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক::পিরোজপুরের নাজিরপুরে বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতি থেকে সরে এসে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জাতীয় পার্টির নাজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক ও নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান এবং বিএনপির স্বেচ্ছাসেবক দলের উপজেলার যুগ্ম আহবায়ক মো. ইস্রাফিল হাওলাদার।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও মাওলানা আবু দাউদের সঞ্চালনায় আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে তারা জামায়াতের সহযোগী ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় তাদের সঙ্গে আরও ৪০ থেকে ৫০ জন ব্যক্তি জামায়াতে ইসলামীতে যোগদান করেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। প্রধান আলোচক হিসেবে ছিলেন পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সম্পাদক আব্দুর রাজ্জাক, নাজিরপুর উপজেলা জামায়াতের সম্পাদক অবঃ সেনা কর্মকর্তা কাজী মোসলোহ উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সম্পাদক সিফাতুল্লাহ বিন বেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মাফুজুর রহমান, উপজেলা শিবিরের সভাপতি মো. আবু হানিফ, সম্পাদক সাকিবুল ইসলাম প্রমুখ।


বক্তব্যে ইস্রাফিল হাওলাদার বলেন, ‘আমি একজন মুসলমান, সমাজে দ্বীন কায়েম করা আমার কর্তব্য। আমি চাই দেশে ইসলাম কায়েম হোক। জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ইসলামী আদর্শে আদর্শিত নয়, বিধায় উক্ত দল থেকে বের হয়ে আমি জামায়াতে ইসলামে যোগদান করলাম এবং সাড়াজীবন ইসলামকে ধারণ করে বেঁচে থাকতে চাই।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com