বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার নরসিংদীতে লুঙ্গি আ’ট’কে ট্রেনের দুই বগির মাঝে পড়ে যুবকের মৃ’ত্যু তারাগঞ্জে গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে শিশুর মৃত্যু বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশোরী
সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে পিআইবির দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে পিআইবির দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: জুলাই–আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে আহত সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে তিনদিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়েছে।

গত মঙ্গলবার শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলা এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।

এই ধাপে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট ২৮ জন সাংবাদিক অংশ নেন। তারা সবাই গণঅভ্যুত্থানের সময় পেশাগত দায়িত্ব পালনকালে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

কর্মশালায় ডিজিটাল সাংবাদিকতা, প্রয়োজনীয় অ্যাপস ও টুলস ব্যবহার, মাইক্রোফোন ও হেডফোন দিয়ে অডিও ধারণ, ভিডিও শুটিং ও এডিটিং, সাংবাদিকতার নৈতিকতা এবং ট্রমা মোকাবেলা বিষয়ে বিশেষ সেশন পরিচালিত হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি নাজিয়া আফরিন মনামী, ব্র্যাকের কমিউনিকেশন স্পেশালিস্ট শাফাত রহমান, পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম এবং ফ্যাক্টচেকার রিদওয়ান ইসলাম প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com