বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে, ৫ লাখ টাকা জরিমানা দিলেন ছাত্রদল নেতা আ. লীগের ছিল বঙ্গবন্ধু আর এ সরকারের আছে কার্ডবন্ধু: রাশেদ প্রধান গোসলে নেমে এক পরিবারের ৩ জন নিখোঁজ, মরদেহ উদ্ধার মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট
ঢাকা জজ কোর্টে সাংবাদিকের ওপর হামলা, এসআরএফের নিন্দা

ঢাকা জজ কোর্টে সাংবাদিকের ওপর হামলা, এসআরএফের নিন্দা

অনলাইন ডেস্ক::ঢাকা মহানগর হাকিম হাসিব উল্লাস পিয়াসের এজলাসে ‘সময় টিভি’র সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়ামের ওপর কয়েকজন আইনজীবীর প্রকাশ্য বর্বরোচিত হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে এসআরএফের সভাপতি মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়, কয়েকজন আইনজীবীর প্রকাশ্য বর্বরোচিত হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি আঘাত বলে মনে করে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম।

আদালত প্রাঙ্গণের মতো সংবেদনশীল ও মর্যাদাপূর্ণ স্থানে দায়িত্ব পালনরত সাংবাদিকের ওপর এ ধরনের হামলা আদালতের ভাবমূর্তি ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এটি পুরো সাংবাদিক সমাজকে ভীত-সন্ত্রস্ত করার এক পরিকল্পিত অপচেষ্টা।

বিবৃতিতে একই সঙ্গে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান এসআরএফ নেতারা।

তারা বলেন, আমরা আদালত-প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানাতে চাই সাংবাদিকদের নিরাপত্তা রক্ষা করা এবং আদালতে অবাধ সংবাদ সংগ্রহের পরিবেশ নিশ্চিত করা জরুরি সাংবিধানিক দায়িত্ব। আদালতে সংবাদকর্মীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের অধিকার নিশ্চিত করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে বাধ্য হবো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com