বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’ সাতক্ষীরায় পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে, ৫ লাখ টাকা জরিমানা দিলেন ছাত্রদল নেতা আ. লীগের ছিল বঙ্গবন্ধু আর এ সরকারের আছে কার্ডবন্ধু: রাশেদ প্রধান গোসলে নেমে এক পরিবারের ৩ জন নিখোঁজ, মরদেহ উদ্ধার মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ
আ. লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ১৫

আ. লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ১৫

অনলাইন ডেস্ক::রাজধানীতে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার কেন্দ্রীয় নেতাসহ কার্যক্রম ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন আওয়ামী লীগ কৃষি ও সমবায় কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. নাসিরুল কবির কায়েম (৩৫), যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. আরিফ হোসেন (৪৬), নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক পাঠাগার বিষয়ক উপসম্পাদক মো. মোখলেসুর রহমান মুকুল (৩১), নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. রায়হান রনি (৩০), রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিন (৩৬), পাবনা জেলার আমিনপুর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সজিবুল হক রানা (৩৮), যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন শাওন (২৭), হাজারীবাগ থানা আওয়ামী লীগের ২২ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন রুবেল (৪৫), তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো. কাজী আবু দাউদ লালন (৫৯), শাহবাগ থানা যুবলীগের সভাপতি মো. মোস্তফা (৫৫), মতিঝিল থানা ছাত্রলীগের সহ সভাপতি শাওন কুমার দাস (২৮), মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন (৪২), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রউফ সোহেল (২৪), ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. মাহফুজ হোসেন (২৭) ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য মো. জহুরুল ইসলাম (৪৮)।

ডিবি সূত্র জানায় যায়, মঙ্গলবার বিকেল থেকে বুধবার দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com