বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
জুনে দেশের বিভিন্ন স্থানে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ পঞ্চগড়ে সাবেক এমপির স্ত্রী অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমী কারাগারে চরফ্যাশনে প্রাণিসম্পদ উন্নয়নে এফডিএ’র আঞ্চলিক কারিগরি কর্মশালা শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী ‎লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ ‎ তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা তিস্তার পানি বাড়াতে নিম্নাঞ্চল প্লাবিত, ৮ হাজার পরিবার পানিবন্দী তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, আট দিনেও মেলেনি খোঁজ; বাবা-মায়ের আহাজারি ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
প্রতিবাদ জানালেন আসিফ নজরুল, হাসনাত বললেন ‘ভণ্ডামি বাদ দেন’

প্রতিবাদ জানালেন আসিফ নজরুল, হাসনাত বললেন ‘ভণ্ডামি বাদ দেন’

অনলাইন ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার রাত ১১টার দিকে ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, “ভিপি নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” তবে তার এই পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ কঠোর মন্তব্য করে আসিফ নজরুলের প্রতিবাদকে ‘ভণ্ডামি’ হিসেবে আখ্যায়িত করেছেন।

হাসনাত তার মন্তব্যে লিখেছেন, ‘প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হইছে সেটা না করে কী কী করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন।’

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
এর আগে শুক্রবার রাত সোয়া ৮টার দিকে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নুরুল হক নূরসহ বেশ কয়েকজন আহত হন। রক্তাক্ত অবস্থায় নূরকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার আগে সন্ধ্যায়ও জাপা কার্যালয়ের সামনে এক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com