বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ মৌচাক প্রেসক্লাবের উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পঞ্চগড়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী সীমান্তে মঙ্গলবার রাতের আঁধারে আবারও ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী সীমান্তে মঙ্গলবার রাতের আঁধারে আবারও ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

নিজস্ব প্রতিবেদক::লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী সীমান্ত দিয়ে আবারো ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ‎এদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী এবং ২ জন শিশু রয়েছেন।
বুধবার (১৩ আগস্ট) ভোরে উপজেলার বুড়িমারী বামন দল সীমান্ত দিয়ে তাদের পুশইন করে।



বিজিবি জানিয়েছে, বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে পাটগ্রাম বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৩৮এস এর নিকটবর্তী এলাকা দিয়ে ৯৮ বিএসবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৯ জনকে বাংলাদেশে পুশইন করে। এ সময় বিজিবি তাদের আটক করেন।

‎আটককৃতরা হলেন- মোশাররফ হোসেন (৫০), রাব্বি হোসেন (২৬), নাহিদ হাসান (২৪), সজীব আলী (১৬), পারভিন আক্তার (৪০), কোহিনূর নেছা (৭০), বর্ষা আক্তার (২২), রেহান হোসেন (১৮ মাস) ও জয়া খাতুন (৩)। তারা সবাই নড়াইল জেলার লোহাগড়া মঙ্গলহাটা কুন্দসী গ্রামের বাসিন্দা।

‎প্রায় ১০ বছর আগে তারা অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন এবং গুজরাট প্রদেশের শচীন এলাকায় হকারি ব্যবসায় নিয়োজিত ছিলেন বলে জানা যায়। ‎বর্তমানে আটককৃত ব্যক্তিরা ৬১ বিজিবির হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com