বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরের কোনাবাড়ী ১২ ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড। নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ লালমনিরহাটে আপন গ্রাম প্রগতি ওভা (OVA) এর  উদ্যোগে, ত্রাণ কর্মসূচির উদ্বোধন. ৫ শতক জমি নিয়ে ২২ বছরের জট, রেকর্ড বিভ্রান্তির নেপথ্যে কী? গাইবান্ধায় এসপির বাংলো থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার এতিমদের সঙ্গে সময় কাটিয়ে মাওলানা আব্দুল আজিজকে স্মরণ ছাত্রশিবিরের রংপুরে চার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, সুজনের মানববন্ধন মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকবো না: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭
স্ত্রীর ছোড়া গরম পানিতে ঝলসে গেল স্বামী

স্ত্রীর ছোড়া গরম পানিতে ঝলসে গেল স্বামী

অনলাইন ডেস্ক ::যশোরের ঝিকরগাছায় স্ত্রীর ছোড়া গরম পানিতে হাসানুল কবির (৪৭) নামে এক ব্যক্তির শরীর ঝলসে গেছে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধ হাসানুল উপজেলার হাড়িয়া দেয়াড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় হাসানুল কবির ঘরে ঘুমাচ্ছিলেন। এ সময় ঘুমন্ত স্বামীর শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে দেয় স্ত্রী শামীমা খাতুন। এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ছোট ভাই জহুরুল ইসলাম জানান, স্বামী ও স্ত্রীর গোলযোগের জের ধরে এ ঘটনা ঘটানো হয়। গরম পানিতে তার বড় ভাই হাসানুল কবিরের দুই হাত, পা, বুক, মুখসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে।


জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, পুরুষ সার্জারী ওয়ার্ডে হাসানুল কবিরের চিকিৎসাসেবা চলছে। তার অবস্থা গুরুতর বলে মনে হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com