বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় মসজিদের মক্তবে ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা মুক্তাগাছায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লজিং শিক্ষক গ্রেপ্তার উপজেলা পরিষদে জমা দেওয়া মানসিক ভারসাম্যহীন নারীর লাখ টাকা উধাও পূর্বশত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা গাইবান্ধায় হানিট্র্যাপ চক্রের আস্তানায় অভিযান, নারীসহ গ্রেফতার ৩ লালমনিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর আগে আটকের সময় কী ঘটেছিল, এমন ভিডিও ফেসবুকে মাদককারবারি বড় ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে গিয়ে আটক ছোট ভাই ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনের দাবিতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন শাহবাগে ফ্ল্যাট থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার
লালমনিরহাটে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

লালমনিরহাটে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

কেফায়েত উল্লাহ:: লালমনিরহাটে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। লালমনিরহাট জেলা পুলিশের গ্রেপ্তারে মাদকসহ আটক হওয়া এক আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। বুধবার (২৪ জুলাই ২০২৫) লালমনিরহাটের বিজ্ঞ আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন মোঃ মহুবার রহমান। তিনি পূর্বে লালমনিরহাট জেলা পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়েছিলেন। মামলার দীর্ঘ শুনানি ও রাষ্ট্রপক্ষের পক্ষে উপযুক্ত প্রমাণ উপস্থাপনের পর বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলেও রায়ে উল্লেখ করা হয়।

লালমনিরহাট জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হচ্ছে।

জেলা পুলিশ সুপার বলেন, “এই রায় মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির একটি বড় উদাহরণ। ভবিষ্যতেও মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com