বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ কালিয়াকৈরে গণমাধ্যমে নিউজ প্রকাশের পর সরকারী টাকায় কেনা সেই চেয়ার ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার।
ভিসার প্রলোভনে প্রতারণা, লালমনিরহাট ডিবির অভিযানে ৫ লাখ টাকা উদ্ধার

ভিসার প্রলোভনে প্রতারণা, লালমনিরহাট ডিবির অভিযানে ৫ লাখ টাকা উদ্ধার

খাইরুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে প্রতারণার শিকার এক ব্যক্তির কাছ থেকে আদায় করা ৫ লাখ ২৮ হাজার ৭০০ টাকা উদ্ধার করে ভুক্তভোগীর হাতে হস্তান্তর করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ভুক্তভোগী একরামুল হক (৩৭), পিতা-মোহাম্মদ আকবর আলী, মাতা-বেগম বাহার, গ্রাম-খোর্দ্দ সাপাটানা, থানা ও জেলা-লালমনিরহাট। তিনি জানান, গত ৩১ জানুয়ারি ২০২৫ বিকাল ৩টা ২৫ মিনিটে একটি অজ্ঞাত নম্বর (+৬১৪৮৫৮৩৯৮০৪) থেকে হোয়াটসঅ্যাপে কল করে এক ব্যক্তি নিজেকে শরীফ খান পরিচয় দেন এবং অস্ট্রেলিয়ার ভিসা সংক্রান্ত বিভিন্ন সুবিধার কথা বলেন। পরে ৩১ মে ২০২৫ তারিখে আরেকটি নম্বর (+১২৮৯৯৫৭৩১২) থেকে ফোন করে একই বিষয়ে কথা বললে একরামুল হক ভিসা নিতে সম্মত হন।

আরো পড়ুন: লালমনিরহাটের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান কলা চাষিদের

এরপর প্রতারকরা তাকে একাধিক বিকাশ ও নগদ নম্বরে পর্যায়ক্রমে মোট ৫,২৮,৭০০ টাকা পাঠাতে বলেন। টাকা পাওয়ার পর প্রতারকরা ই-মেইলের মাধ্যমে ভুয়া ভিসা ও অন্যান্য কাগজপত্র পাঠালে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।

এ ঘটনায় একরামুল হক গত ১৫ জুলাই ২০২৫ তারিখে লালমনিরহাট জেলা পুলিশ সুপার কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। পুলিশ সুপার তরিকুল ইসলাম এর দিকনির্দেশনায় এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাদ ইসলাম এর তত্ত্বাবধানে তদন্তে নামে ডিবি টিম। পরে প্রতারিত অর্থ উদ্ধার করে ২০ জুলাই রবিবার দুপুরে ভুক্তভোগীর কাছে হস্তান্তর করে জেলা পুলিশ।

আরইসআর/প্রবা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com