বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধরের অভিযোগে নোবেল আটক

মদ্যপ অবস্থায় উবার চালককে মারধরের অভিযোগে নোবেল আটক

বিনোদন ডেস্ক: রাজধানীর কল্যাণপুরে মদ্যপ অবস্থায় উবার চালককে মারধরের অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় তথ্য জানতেই নোবেলকে থানায় আনা হয়েছে। তার বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র জানায়, শনিবার রাতের দিকে উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে কল্যাণপুর থেকে গন্তব্যস্থল হাবুলের পুকুরপাড় এলাকায় যান নোবেল ও তার স্ত্রী সালসাবিল মাহমুদ। গন্তব্যে পৌঁছানোর পরও গাড়ি থেকে না নেমে তিনি চালকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। পরে কথাকাটাকাটির একপর্যায়ে উবার চালক আকবর হোসেনকে শারীরিকভাবে আঘাত করেন বলে অভিযোগ উঠে।

এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে নোবেল উত্তেজিত হয়ে পড়েন। পরে মিরপুর থানা পুলিশ এসে তাকে, চালক ও ভাড়ায় চালিত গাড়িটি থানায় নিয়ে যায়। মধ্যরাত পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

এর আগে, চলতি বছরের ২০ মে নারী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হন নোবেল। পরে আদালতের নির্দেশে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তার ও সালসাবিলের বিয়ে সম্পন্ন হয়। ২৪ জুন আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com