বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ লালমনিরহাটে আপন গ্রাম প্রগতি ওভা (OVA) এর  উদ্যোগে, ত্রাণ কর্মসূচির উদ্বোধন. ৫ শতক জমি নিয়ে ২২ বছরের জট, রেকর্ড বিভ্রান্তির নেপথ্যে কী? গাইবান্ধায় এসপির বাংলো থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার এতিমদের সঙ্গে সময় কাটিয়ে মাওলানা আব্দুল আজিজকে স্মরণ ছাত্রশিবিরের রংপুরে চার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, সুজনের মানববন্ধন মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকবো না: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
ভারতের পশ্চিমবঙ্গ থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ভারতের পশ্চিমবঙ্গ থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট::পাবনা জেলা আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম সোহেলকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করেছে ওই রাজ্যের পুলিশ। সোমবার (৭ জুলাই) দিবাগত গভীর রাতে মুর্শিদাবাদ জেলার রানিতলার হরিরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, সোহেল পাবনা জেলা পরিষদের প্যানেল মেয়র ছিলেন। আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল জানান, গ্রেফতারের ভয়ে দীর্ঘদিন বাংলাদেশেই আত্মগোপনে ছিলেন তিনি। সম্প্রতি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পশ্চিমবঙ্গে যান। ভারতে অনুপ্রবেশের অভিযোগে এরইমধ্যে সোহেলের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

পশ্চিমবঙ্গ পুলিশের কাছে তিনি জানান, এলাকায় থাকলে তাকে মেরে ফেলা হতো। তার এই গোপন অনুপ্রবেশের মূল উদ্দেশ্য রাজনৈতিক আশ্রয় গ্রহণ বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, শেখ হাসিনা যেহেতু ভারতে আশ্রয় নিয়েছেন, তাই আমিও সেই পথেই এসেছি নিজের প্রাণ বাঁচাতে।

এ ঘটনায় সীমান্তজুড়ে নিরাপত্তা বাহিনীর মধ্যে তৎপরতা বেড়েছে। একজন রাজনৈতিক ব্যক্তিত্বের এভাবে অনুপ্রবেশ প্রশাসনিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে ১৪ ফরেনার্স আইন ও পাসপোর্ট আইনসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ভারতীয় সূত্রের খবর, দেশটির গোয়েন্দা বিভাগ এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাও ইতোমধ্যে বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com