বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে মেসিকেও ছাড়ালেন রোনালদো, বিশ্বকাপে নতুন রেকর্ড কবিরহাটে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই
সুন্দরগঞ্জে হত্যা মামলায় কৃষক লীগ নেত্রী লাইলী বেগম কারাগারে

সুন্দরগঞ্জে হত্যা মামলায় কৃষক লীগ নেত্রী লাইলী বেগম কারাগারে

ছবি: প্রতিনিধি

রাশেদুল ইসলাম রাশেদ,গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী হত্যা মামলায় লাইলী বেগম নামের এক নারী কৃষক লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ।

ওসি আব্দুল হাকিম আজাদ জানান, ২০১৪ সালের জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলার অজ্ঞাত আসামিদের একজন হিসেবে লাইলী বেগম নামের এক নারী কৃষক লীগ নেত্রীকে উপজেলা পরিষদের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃত লাইলী বেগম সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। তিনি পূর্ব বেলকা গ্রামের মোস্তাফিজুর রহমান সরকারের স্ত্রী।

এর আগে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট কেন্দ্রের সামনে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। দীর্ঘ সাড়ে ১০ বছর পর ২০২৪ সালের ২২ অক্টোবর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com