বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে মেসিকেও ছাড়ালেন রোনালদো, বিশ্বকাপে নতুন রেকর্ড কবিরহাটে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই
গাইবান্ধায় গাঁজাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার

গাইবান্ধায় গাঁজাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:: গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাঁজাসহ জামাই-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৪ কেজি সাড়ে ৮০০ গ্রাম গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাকেলটি জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিমরামখানা মাস্টারটারি গ্রামের বজলার রহমানের পুত্র ফারুক হোসেন (২৯) ও একই উপজেলার নাখারগঞ্জ গ্রামের শফিক মিয়ার স্ত্রী নাসিমা বেগম (৪২)। তারা সম্পর্কে জামাই-শাশুড়ি বলে জানিয়েছেন পুলিশ।

মঙ্গলবার (২৫ জুন) বেলা ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পৌর শহরের গোলেজা মার্কেটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম ঢাকা-রংপুর মহাসড়কের পৌর শহরে অভিযান পরিচালনা করে। এ সময় ৪ কেজি সাড়ে ৮০০ গ্রাম গাঁজাসহ ফারুক হোসেন ও নাসিমা বেগমকে গ্রেফতার করা হয়। ওইসব গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গ্রেফতাররা সম্পর্কে জামাই-শাশুড়ি। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হবে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com