বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দক্ষিণ আইচা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশীয় ফলের বৈচিত্র্যে পঞ্চগড়ে শুরু জাতীয় ফল মেলা ২০২৬ মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, সড়কে মিলল হাত-পা বাঁধা মরদেহ বিরিয়ানির লোভে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২ রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি
নবাবগঞ্জে কিশোরীকে গণধর্ষণের মামলায় ২ জন গ্রেফতার

নবাবগঞ্জে কিশোরীকে গণধর্ষণের মামলায় ২ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক:: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এজাহার ভূক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মতিন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে যানা যায়,গত ৯ জুন রাত আনুমানিক ৮টার দিকে নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর মৌজার ডোমপাড়া গ্রামে এই গণধর্ষণের ঘটনা ঘটে। ভিকটিম কিশোরী বাড়ির উঠানে অবস্থান করার সময় এজাহারভুক্ত তিনজন ও আরও দু’জন অজ্ঞাতনামা ব্যক্তি তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী একটি আমবাগানে নিয়ে যায়। সেখানেনতারা মারধর করে এবং হত্যার হুমকি দিয়ে পালাক্রমে তাকে ধর্ষণ করে। ঘটনার পরপরই ভিকটিমের পরিবারের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল মতিন এর নেতৃত্বে রাতভর অভিযান চালিয়ে ল মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকতৃরা হলেন, একই এলাকার তারথিউস বেসরার ছেলে রনজিৎ বেসরা (২২) ও বুগুই টুডুর ছেলে সুমন টুডু (২২)।

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com