বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ
ভারতের সঙ্গে বিন্দুমাত্র আপস নয়: লালমনিরহাটে সারজিস আলম

ভারতের সঙ্গে বিন্দুমাত্র আপস নয়: লালমনিরহাটে সারজিস আলম

কেফায়েত উল্লাহ,নিজস্ব প্রতিবেদক:: লালমনিরহাটের পথে-প্রান্তরে এনসিপি’এর পক্ষ থেকে গণমানুষের সাথে দেখা,কথা,লিফলেট বিতরণ ও পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

পথসভায় সারজিস আলম বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ভারতের সঙ্গে বিন্দুমাত্র কোনো আপস করা হবে না। তিনি অভিযোগ করেন, ভারত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পুশ ইনের মাধ্যমে এজেন্ট পাঠিয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। তাই দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে লালমনিরহাটের পাটগ্রামে লিফলেট বিতরণ ও পথসভায় এসব কথা বলেন সারজিস আলম।


তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারো মানুষের খুনি শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। যতদিন পর্যন্ত ওই ‘খুনি’ হাসিনা ভারতে আশ্রয় থাকবে, ততদিন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপি নেতা সারজিস আলম উত্তর অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে বলেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং বুড়িমারী থেকে ঢাকা পর্যন্ত সরাসরি ট্রেন চালু করতে হবে। এছাড়া পাটগ্রামে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন ও বুড়িমারী স্থল বন্দরে চাঁদাবাজি বন্ধ করে স্থানীয়দের মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে জীবন উৎসর্গকারীদের স্মরণ করে সারজিস আলম বলেন, তাদের স্বপ্ন বৃথা যেতে দেওয়া হবে না। এই স্বপ্ন বাস্তবায়নে হাজারের বেশি মানুষ জীবন দিয়েছেন, যাদের অর্ধেকের বেশি ১৮ বছরের নিচে ছিলেন বলে তিনি উল্লেখ করেন।

পথসভা শেষে এনসিপির নেতাকর্মীরা লালমনিরহাটের হাতীবান্ধায় লিফলেট বিতরণে অংশ নেন। এ সময় উত্তর অঞ্চলের সংগঠক রাসেল মাহমুদসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com