বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বিকাশ সিন্ডিকেটের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে, জাহাঙ্গীর আলম ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর। ট্রাফিক সার্জেন্টের হেলমেট চুরি করে পালানোর সময় মাইক্রোবাস চালক আটক কিশোরগঞ্জে হাফেজ যুবকের রহস্যজনক মৃত্যু, ঘর থেকে গলিত মরদেহ উদ্ধার লালমনিরহাটে “স্মৃতিতে ২৪” শীর্ষক মাসব্যাপী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আদিতমারীতে অনলাইন জুয়া খেলায় আটক-২ পাটগ্রামে মোবাইল দেখানোর কথা বলে শিশুকে ধ’র্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রে-প্তার কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ওপর হা’মলা-ভাঙচুরের অভিযোগে কৃষক দল নেতা গ্রেফতার, দল থেকে বহিষ্কার কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পঞ্চগড়ের এলজিইডির আঞ্চলিক সড়কে বেহালদশা, জনদুর্ভোগে পথচারী
আদিতমারীতে অনলাইন জুয়া খেলায় আটক-২

আদিতমারীতে অনলাইন জুয়া খেলায় আটক-২

আশরাফুল হক, লালমনিরহাট।। লালমনিরহাটের আদিতমারীতে বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলার সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে আদিতমারী থানাধীন ০৬ নং ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী নাপিতপাড়া গ্রামস্থ জনৈক সুবাশ চন্দ্র রায়ের চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা আদিতমারী উপজেলার দেওডোবা আনোয়ার মোড় এলাকার আমিনুল ইসলামের ছেলে মাহামুদুল হাসান (১৯) ও দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার সুবাশ চন্দ্র রায়ের ছেলে তাপস রায় (২১)।

আদিতমারী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি দল ওই চায়ের দোকানে বিশেষ অভিযান চালায়। এসময় ধৃত আসামিদ্বয় সাক্ষীদের সামনে স্বীকার করে যে, তারা নিজেদের মোবাইল ফোন থেকে জিমেইল আইডি ব্যবহার করে বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে অনলাইনে জুয়ার সাইটে লগইন করে জুয়া খেলছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আদিতমারী থানায় জুয়া প্রতিরোধ আইনের ১৫/১৬ ধারায় মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অনলাইন জুয়া প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com