বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পঞ্চগড়ের এলজিইডির আঞ্চলিক সড়কে বেহালদশা, জনদুর্ভোগে পথচারী গাজীপুরের কালিয়াকৈরে সন্ত্রাসী হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর বিএনপি কার্যালয়ে জুয়ার আসর, ১৫ জুয়াড়ি গ্রেপ্তার লালমনিরহাটে শাশুড়িকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার জামাই, মুক্তি পেয়ে চাচি শাশুড়িকে কুপ্রস্তাব কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড পরকীয়ার কারণে পদ হারালেন জামায়াত নেতা রেললাইনে কাটা পড়ে ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কৃষি কর্মকর্তা নিহত চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ
পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মনজু হোসেন,স্টাফ রিপোর্টোর:: পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি র‍্যালি বের করেন দলটির নেতাকর্মীরা। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে কেক কেটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুজাম্মান বাবু, পঞ্চগড় জেলা জর্জ কোটের সাবেক জিপি এম এ বারি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন তাপসের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্যসচিব মো. মনিরুজ্জামান মানিক।

র‍্যালি ও আলোচনা সভায় জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com