বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ওপর হা’মলা-ভাঙচুরের অভিযোগে কৃষক দল নেতা গ্রেফতার, দল থেকে বহিষ্কার কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পঞ্চগড়ের এলজিইডির আঞ্চলিক সড়কে বেহালদশা, জনদুর্ভোগে পথচারী গাজীপুরের কালিয়াকৈরে সন্ত্রাসী হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর বিএনপি কার্যালয়ে জুয়ার আসর, ১৫ জুয়াড়ি গ্রেপ্তার লালমনিরহাটে শাশুড়িকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার জামাই, মুক্তি পেয়ে চাচি শাশুড়িকে কুপ্রস্তাব কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড পরকীয়ার কারণে পদ হারালেন জামায়াত নেতা
কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

অনলাইন ডেস্ক :: জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলায় হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর আগে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর গত সোমবার ‘নো অর্ডার’ দেন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।


গত ১০ আগস্ট হত্যাচেষ্টা মামলায় খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ খায়রুল হকের করা জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে গত ২ জুলাই ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খোয়াইবের মৃত্যুর ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় খায়রুল হকের জামিন বহাল রাখেন আপিল বিভাগের চেম্বার আদালত।

পরে তাকে বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে আরও সাতটি মামলায় জামিন পান সাবেক এই প্রধান বিচারপতি।

গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাকে মোট নয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com