বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ বাইকে হাত ছেড়ে ভিডিও বানাতে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরের মর্মান্তিক মৃত্যু স্কুলে আসেন না শিক্ষকরা, লাঠি হাতে আন্দোলনে শিশু শিক্ষার্থীরা হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আটক ৩ লালমনিরহাটে অন্তসত্ত্বা স্ত্রীর লাশ ফেলে পালালো স্বামী-স্বজনরা-হত্যার অভিযোগ স্বজনদের ‎৪০ বছরেও পাকা হয়নি দেড় কিলোমিটার সড়ক, কয়েক হাজার মানুষের ভোগান্তি চরমে গোকুণ্ডা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে লালমনিরহাটে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা অবমুক্তকরণ দুই লাখ আটষট্টি হাজার টাকাসহ দুই মাদক কারবারী গ্রেফতার লালমনিরহাটে ১৪৭ বোতল এসকাফ জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ

স্টাফ রিপোর্টার :: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন। শুল্ক-করসহ এসব পণ্যের মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা।


১৭ আগস্ট(সোমবার) সকাল ৮টা ১৮ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে জানা যায়, অভিযানে ওই ফ্লাইটের যাত্রী মো. মইনুল আবেদিনের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৪৯ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৫ কার্টন সিগারেট এবং চারটি আইফোন জব্দ করা হয়।

একই ফ্লাইটের যাত্রী আবদুল মান্নানের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৩৩ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৩ কার্টন সিগারেট এবং চারটি আইফোন জব্দ করা হয়।


এ ছাড়া নুরুল আলম রিয়াদের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৬৫ কার্টন প্লাটিনাম ও সাত কার্টন ইজি ব্র্যান্ডের সিগারেট এবং পাঁচটি আইফোন উদ্ধার করা হয়।

অভিযানের সময় বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে একই ফ্লাইটের একটি মালিকানাবিহীন ব্যাগেজ শনাক্ত করা হয়। পরে ওই ব্যাগেজে তল্লাশি চালিয়ে প্লাটিনাম ব্র্যান্ডের আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা জানান, সব মিলিয়ে ওই একটি ফ্লাইট থেকেই ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com