বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ওপর হা’মলা-ভাঙচুরের অভিযোগে কৃষক দল নেতা গ্রেফতার, দল থেকে বহিষ্কার কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পঞ্চগড়ের এলজিইডির আঞ্চলিক সড়কে বেহালদশা, জনদুর্ভোগে পথচারী গাজীপুরের কালিয়াকৈরে সন্ত্রাসী হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর বিএনপি কার্যালয়ে জুয়ার আসর, ১৫ জুয়াড়ি গ্রেপ্তার লালমনিরহাটে শাশুড়িকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার জামাই, মুক্তি পেয়ে চাচি শাশুড়িকে কুপ্রস্তাব কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড পরকীয়ার কারণে পদ হারালেন জামায়াত নেতা
কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ওপর হা’মলা-ভাঙচুরের অভিযোগে কৃষক দল নেতা গ্রেফতার, দল থেকে বহিষ্কার

কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ওপর হা’মলা-ভাঙচুরের অভিযোগে কৃষক দল নেতা গ্রেফতার, দল থেকে বহিষ্কার

খাজা রাশেদ,লালমনিরহাট ।।লালমনিরহাটের কালীগঞ্জে ওমানপ্রবাসীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগে চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহ আলম উপজেলার দুহুলী গ্রামের মৃত রমজান আলীর ছেলে। এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে চলবলা ইউনিয়নের দুহুলী গ্রামে ওই হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুহুলী এলাকার ওমানপ্রবাসী মান্নানের পরিবারের সঙ্গে শাহ আলমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার দুপুরে শাহ আলম ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে মান্নানের বসতবাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ করা হয়।

এ সময় বাড়িঘরে ভাঙচুরে বাধা দিতে গেলে মান্নানের স্ত্রী রোজিনা বেগমকে লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর রোজিনা বেগম বাদী হয়ে শাহ আলমকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে শাহ আলমকে গ্রেফতার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু করা হয়। অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, প্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগে সংবাদ প্রকাশের পর বুধবারই শাহ আলমকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদ। সংগঠনের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com