বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পঞ্চগড়ের এলজিইডির আঞ্চলিক সড়কে বেহালদশা, জনদুর্ভোগে পথচারী গাজীপুরের কালিয়াকৈরে সন্ত্রাসী হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর বিএনপি কার্যালয়ে জুয়ার আসর, ১৫ জুয়াড়ি গ্রেপ্তার লালমনিরহাটে শাশুড়িকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার জামাই, মুক্তি পেয়ে চাচি শাশুড়িকে কুপ্রস্তাব কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড পরকীয়ার কারণে পদ হারালেন জামায়াত নেতা রেললাইনে কাটা পড়ে ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কৃষি কর্মকর্তা নিহত চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ
বিএনপি কার্যালয়ে জুয়ার আসর, ১৫ জুয়াড়ি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ে জুয়ার আসর, ১৫ জুয়াড়ি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :: গাজীপুরের টঙ্গীতে স্থানীয় এক ওয়ার্ড বিএনপি কার্যালয়ে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

টঙ্গীর বউবাজারের সরকারবাড়ি রোডের ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে এ বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ সূত্রের দাবি, ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম বেপারী নিজের বাড়িতে দলীয় কার্যালয় খুলে দীর্ঘদিন ধরে নিয়মিত জুয়ার আসর পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১৫ জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করে।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্রী দীপক (৫০), মো. শহিদ (৫৫), মো. ইমাম হোসেন (৪৩), মো. আব্দুস সালাম (৪২), মো. আব্দুর রশিদ (৬৫), মো. মোস্তফা (৩৫), মো. আবুল কাশেম (৫৩), দিলীপ সরকার (৪৭), সাধন কুমার বিশ্বাস (৪২), মো. ইলিয়াস (৫০), মো. মুকলেছ (৪৮), কাজী জামাল (৫০), মো. কবির হোসেন কাকন (৪৩), মো. জামাল হোসেন (৪৬) ও মো. কামাল শেখ (৪৬)।

পুলিশের অভিযোগ, অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের থানায় নিয়ে যাওয়ার সময় আব্দুল হালিম বেপারীর নেতৃত্বে একদল যুবক পুলিশি কাজে বাধা দেন এবং মারমুখী আচরণ করেন। এ সময় পুলিশ বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালককে মারধর করা হয়।


এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান জানান, এ ঘটনায় আব্দুল হালিম বেপারীকে প্রধান আসামি করে পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ১৫ জনকে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। প্রধান আসামিসহ অন্যান্য পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com