বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পাটগ্রামে মোবাইল দেখানোর কথা বলে শিশুকে ধ’র্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রে-প্তার কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ওপর হা’মলা-ভাঙচুরের অভিযোগে কৃষক দল নেতা গ্রেফতার, দল থেকে বহিষ্কার কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পঞ্চগড়ের এলজিইডির আঞ্চলিক সড়কে বেহালদশা, জনদুর্ভোগে পথচারী গাজীপুরের কালিয়াকৈরে সন্ত্রাসী হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর বিএনপি কার্যালয়ে জুয়ার আসর, ১৫ জুয়াড়ি গ্রেপ্তার লালমনিরহাটে শাশুড়িকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার জামাই, মুক্তি পেয়ে চাচি শাশুড়িকে কুপ্রস্তাব কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
পাটগ্রামে মোবাইল দেখানোর কথা বলে শিশুকে ধ’র্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রে-প্তার

পাটগ্রামে মোবাইল দেখানোর কথা বলে শিশুকে ধ’র্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রে-প্তার

খাজা রাশেদ,লালমনিরহাট।। লালমনিরহাটের পাটগ্রামে
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৯ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে, মজিব উদ্দিন সেলিম নামের স্থানীয় একটি মাদরাসার নৈশপ্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) দুপুরের দিকে, উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মজিব উদ্দিন সেলিম স্থানীয় মমিনপুর দাখিল মাদরাসার নৈশপ্রহরী হিসেবে কর্মরত।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,তিনি সম্পর্কে শিশুটির দাদা বলে জানা গেছে।
দুপুরে শিশুটিকে মোবাইল ফোন দেখানোর প্রলোভন দেখিযে, একটি নির্জন স্থানে নিয়ে যায় মজিব উদ্দিন সেলিম। সেখানে সে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে, প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ দ্রুত অভিযানে নামে, এবং পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলা থেকে অভিযুক্ত মজিব উদ্দিন সেলিমকে আটক করে।
পুলিশ জানান, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় নির্যাতিত শিশুটির পরিবারের পক্ষ থেকে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com