বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বিকাশ সিন্ডিকেটের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে, জাহাঙ্গীর আলম ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর। ট্রাফিক সার্জেন্টের হেলমেট চুরি করে পালানোর সময় মাইক্রোবাস চালক আটক কিশোরগঞ্জে হাফেজ যুবকের রহস্যজনক মৃত্যু, ঘর থেকে গলিত মরদেহ উদ্ধার লালমনিরহাটে “স্মৃতিতে ২৪” শীর্ষক মাসব্যাপী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আদিতমারীতে অনলাইন জুয়া খেলায় আটক-২ পাটগ্রামে মোবাইল দেখানোর কথা বলে শিশুকে ধ’র্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রে-প্তার কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ওপর হা’মলা-ভাঙচুরের অভিযোগে কৃষক দল নেতা গ্রেফতার, দল থেকে বহিষ্কার কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পঞ্চগড়ের এলজিইডির আঞ্চলিক সড়কে বেহালদশা, জনদুর্ভোগে পথচারী
বিকাশ সিন্ডিকেটের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে, জাহাঙ্গীর আলম ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর।

বিকাশ সিন্ডিকেটের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে, জাহাঙ্গীর আলম ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর।

মোঃ সাহাজুদ্দিন সরকার, গাজীপুর :: সাম্প্রতিক সময়ে বিকাশ অ্যাপ ও এজেন্ট কেন্দ্রিক প্রতারণা এবং কথিত ‘বিকাশ সিন্ডিকেটের’ অনিয়মের বিরুদ্ধে সচেতনতামূলক বার্তা নিয়ে মাঠে নেমেছেন জনপ্রিয় ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর জাহাঙ্গীর আলম। সাধারণ মানুষকে সচেতন করতে তার তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওগুলো এখন নেটদুনিয়ায় ব্যাপকভাবে ভাইরাল ও প্রশংসিত হচ্ছে।

​সম্প্রতি প্রকাশিত এক ভিডিয়োতে জাহাঙ্গীর আলম বিকাশ ব্যবহারকারীদের সতর্ক করে দেখান, কীভাবে প্রতারক চক্র বা অসাধু সিন্ডিকেট নানা কৌশলে সাধারণ গ্রাহকের কষ্টার্জিত টাকা হাতিয়ে নিচ্ছে। পিন নম্বর গোপন রাখা, ওটিপি (OTP) শেয়ার না করা এবং ক্যাশআউটের সময় বাড়তি টাকা চাওয়া বা সিন্ডিকেটের অসাধু ফাঁদ থেকে নিজেকে কীভাবে নিরাপদ রাখা যায়—তা অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরেছেন তিনি।

বিশেষ করে গ্রামের বা সহজ-সরল মানুষজন প্রায়ই এই সিন্ডিকেট ও প্রতারকদের শিকার হন। সবাই একটু সতর্ক হলেই এই অসাধু চক্রকে প্রতিহত করা সম্ভব।” — জাহাঙ্গীর আলম এর
ফেসবুক লিংক, https://Www.Facebook.Com/Jahangir.Alom.905924

​নেটিজেনরা তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন, বিনোদনের পাশাপাশি এমন জনসচেতনতামূলক কাজ সত্যিই প্রশংসনীয়।

​সামাজিক দায়বদ্ধতা থেকে জাহাঙ্গীর আলমের এই সাহসী বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক সাড়া ফেলার পাশাপাশি বিকাশ গ্রাহকদের মধ্যে বেশ সচেতনতা তৈরি করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com