বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বিকাশ সিন্ডিকেটের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে, জাহাঙ্গীর আলম ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর। ট্রাফিক সার্জেন্টের হেলমেট চুরি করে পালানোর সময় মাইক্রোবাস চালক আটক কিশোরগঞ্জে হাফেজ যুবকের রহস্যজনক মৃত্যু, ঘর থেকে গলিত মরদেহ উদ্ধার লালমনিরহাটে “স্মৃতিতে ২৪” শীর্ষক মাসব্যাপী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আদিতমারীতে অনলাইন জুয়া খেলায় আটক-২ পাটগ্রামে মোবাইল দেখানোর কথা বলে শিশুকে ধ’র্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রে-প্তার কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ওপর হা’মলা-ভাঙচুরের অভিযোগে কৃষক দল নেতা গ্রেফতার, দল থেকে বহিষ্কার কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পঞ্চগড়ের এলজিইডির আঞ্চলিক সড়কে বেহালদশা, জনদুর্ভোগে পথচারী
লালমনিরহাটে “স্মৃতিতে ২৪” শীর্ষক মাসব্যাপী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমনিরহাটে “স্মৃতিতে ২৪” শীর্ষক মাসব্যাপী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি ::​”স্মৃতিতে ২৪: নতুন প্রজন্মের চোখে গণঅভ্যুত্থানের ইতিহাস” স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মাসব্যাপী আন্তঃবিদ্যালয় বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬ (সিজন ১)।

২০ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় জেলা পরিষদ মিলনায়তনে (পুরাতন) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই, লালমনিরহাট’ এই প্রতিযোগিতার আয়োজন করে।

​২৪-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বীরত্বগাথা ও ত্যাগের কথা যেন নতুন প্রজন্মসহ সর্বস্তরের মানুষ ভুলে না যায় এবং এর সঠিক ইতিহাস ও চেতনা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ে, মূলত সেই উদ্দেশ্যেই ওয়ারিয়র্স অব জুলাই লালমনিরহাট মাসব্যাপী এই ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করে। লালমনিরহাটের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে তরুণদের মাঝে জুলাই অভ্যুত্থানের চেতনাকে নতুন করে জাগ্রত করা হয়।

​আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট সিভিল সার্জন জনাব ডা. আবদুল হাকিম, লালমনিরহাট পৌরসভার প্রশাসক জনাব মোঃ রাসেল মিয়া, ওয়ারিয়র্স অব জুলাই-এর সহ-সভাপতি জনাব গাজী আতিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক জনাব মোস্তাজিম বিল্লাহ হাবিবী।

​এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (অ.দা.) জনাব রুকসানা পারভীনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের এক অনন্য ও গৌরবোজ্জ্বল অধ্যায়। তরুণদের মেধা, মনন ও সৃজনশীলতায় সেই ইতিহাস ধরে রাখার এই প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। বক্তারা আরও জোর দিয়ে বলেন, গণঅভ্যুত্থানের মূল চেতনা ও শহীদদের আত্মত্যাগ যেন স্মৃতির অন্তরালে হারিয়ে না যায়, সেজন্য প্রতিনিয়ত এমন শিক্ষণীয় ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা প্রয়োজন।

​আলোচনা সভা শেষে মাসব্যাপী আয়োজিত বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com