বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরের কাশিমপুরে সাংবাদিক কে হত্যার উদ্দেশ্যে হামলা। লালমনিরহাটে ১২ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে এবার মোদি সরকারের পতনের ডাক স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক, মরদেহ নিয়ে সড়ক অবরোধ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটা ছাত্রদল-যুবদল নেতাদের রংপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৪০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ফেলে রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস সেলিম রেজা, নিরাপত্তায় স্বস্তি কঞ্চিবাড়িবাসীর শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও বাকি ২ দাবিতে অনড় সিজেপি নেতা অভিজিৎ
পঞ্চগড়ে অনিয়মের সংবাদ প্রকাশের পর ফেসবুকে ইউএনওর হুমকি, ক্ষোভ সাংবাদিক মহলে

পঞ্চগড়ে অনিয়মের সংবাদ প্রকাশের পর ফেসবুকে ইউএনওর হুমকি, ক্ষোভ সাংবাদিক মহলে

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার :: পঞ্চগড়ে সরকারি চাকরিতে থেকে ঠিকাদারি কাজ করার অভিযোগে সংবাদ প্রকাশের পর ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম। প্রকাশিত সংবাদকে ‘নোংরামি’ আখ্যা দিয়ে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এবং সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান।

জানা গেছে, ইউএনও তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে একাধিক পোস্ট করেন। সেখানে তিনি সংবাদটিকে ভিত্তিহীন দাবি করে নিজের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিবেদকের চাকরি বাতিলের দাবিতে সম্পাদকের কাছে করা কথিত একটি আবেদনও ফেসবুকে প্রকাশ করেন।

এ ঘটনায় উপজেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সাংবাদিকদের দাবি, একজন সরকারি কর্মকর্তা হিসেবে সামাজিক মাধ্যমে এ ধরনের বক্তব্য ও সংবাদকর্মীদের উদ্দেশে হুমকিমূলক মন্তব্য সরকারি আচরণবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

স্থানীয় সাংবাদিকদের ভাষ্য, বিভিন্ন নথিপত্র, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। তারা অভিযোগ করেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আড়াল করতেই মামলা ও চাকরিচ্যুতির ভয় দেখিয়ে সংবাদকর্মীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাভিশনের প্রতিনিধি মোশাররফ হোসেন বলেন, “অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের ভয়ভীতি দেখানো গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”

উল্লেখ্য, গত ১৮ ও ১৯ জুলাই বিভিন্ন গণমাধ্যমে বোদা উপজেলা প্রশাসনের উন্নয়নমূলক কাজ টেন্ডার ছাড়াই ইউএনও মো. রবিউল ইসলামের মাধ্যমে ঠিকাদারি করার অভিযোগসংবলিত সংবাদ প্রকাশিত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com