মোঃ সাহাজিদ্দিন সরকার, গাজীপুর :: গাজীপুরের মৌচাকে সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরের জমি দখল করে অবৈধভাবে দোকানপাট ও বাস কাউন্টার রেন্ট এ কার অফিস নির্মাণের অভিযোগ উঠেছে।এতে একদিকে সরকারি সম্পত্তি বেদখল হচ্ছে, অন্যদিকে সড়কে যানজট ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল সওজের জমি দখল করে স্থায়ী ও অস্থায়ী দোকান এবং বাস কাউন্টার পরিচালনা করছে। ফলে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং জনসাধারণের চলাচল ব্যাহত হচ্ছে।
এলাকাবাসী জানান, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে অবৈধ দখলদাররা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

স্থানীয় সচেতন মহল অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করে সড়ক ও জনপদ অধিদপ্তরের জমি দখলমুক্ত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সরকারি জমি পুনরায় দখল না হয়, সে জন্য নিয়মিত নজরদারি ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে সড়ক ও জনপদ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী, সাইদুর রহমান স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তির নোটিশ টানানো হয় এতে বলা আছে সাত দিনের ভিতরে অবৈধ দখলদারদের সরে যেতে বলা হয়, না হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।
Leave a Reply