বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গণঅধিকার পরিষদের নেতাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রিকশাচালককে মারধরে বাধা, ঘুষিতে যাত্রীর মৃ’ত্যু সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি চিকিৎসক, ভিডিও ভাইরাল গাজীপুরে সড়ক ও জনপদ অধিদপ্তরের জমি দখল করে অবৈধ দোকান ও বাস কাউন্টার নির্মাণের অভিযোগ অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন ধর্ষণচেষ্টার অভিযোগে সৎবাবা গ্রেপ্তার নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল নেতা, দল থেকে বহিষ্কার এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে গাইবান্ধায় ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা দিলেন এক কেন্দ্রের ২০ পরীক্ষার্থী
গাজীপুরে সড়ক ও জনপদ অধিদপ্তরের জমি দখল করে অবৈধ দোকান ও বাস কাউন্টার নির্মাণের অভিযোগ

গাজীপুরে সড়ক ও জনপদ অধিদপ্তরের জমি দখল করে অবৈধ দোকান ও বাস কাউন্টার নির্মাণের অভিযোগ

মোঃ সাহাজিদ্দিন সরকার, গাজীপুর :: গাজীপুরের মৌচাকে সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরের জমি দখল করে অবৈধভাবে দোকানপাট ও বাস কাউন্টার রেন্ট এ কার অফিস নির্মাণের অভিযোগ উঠেছে।এতে একদিকে সরকারি সম্পত্তি বেদখল হচ্ছে, অন্যদিকে সড়কে যানজট ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল সওজের জমি দখল করে স্থায়ী ও অস্থায়ী দোকান এবং বাস কাউন্টার পরিচালনা করছে। ফলে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং জনসাধারণের চলাচল ব্যাহত হচ্ছে।

এলাকাবাসী জানান, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে অবৈধ দখলদাররা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

স্থানীয় সচেতন মহল অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করে সড়ক ও জনপদ অধিদপ্তরের জমি দখলমুক্ত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সরকারি জমি পুনরায় দখল না হয়, সে জন্য নিয়মিত নজরদারি ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে সড়ক ও জনপদ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী, সাইদুর রহমান স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তির নোটিশ টানানো হয় এতে বলা আছে সাত দিনের ভিতরে অবৈধ দখলদারদের সরে যেতে বলা হয়, না হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com