বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ ৯ জুলাই, দেখবেন যেভাবে— জয়পুরহাটে কিশোরী ধর্ষ/ণের দায়ে সাবেক সেনা সদস্যের যাবজ্জীবন জুলাই ঘিরে ছাত্রদল, জামায়াত ও এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজ রিমুভ করে দিল ফেসবুক ছাত্রীকে ‘একান্তে দেখা করতে বলা’ মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলা চরফ্যাশনে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ৫০ বছরেও হয়নি সেতু, রশি টানা নৌকায় নদী পার হয় পাঁচ গ্রামের মানুষ প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার সুন্দরগঞ্জে বিদ্যুতের ট্রান্সফরমারে চোরের থাবা, গণধোলাই শেষে পুলিশের হাতে যুবক উপহার হিসেবে ভারতে ১১০০ কেজি আম পাঠাল বাংলাদেশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজ রিমুভ করে দিল ফেসবুক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজ রিমুভ করে দিল ফেসবুক

অনলাইন ডেস্ক :বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল পেইজটি রিমুভ করে দিয়েছে ফেসবুক। আজ বুধবার (১ জুলাই) এই ঘটনা ঘটেছে। ফেসবুক জানিয়েছে, কপিরাইট লঙ্ঘনের একাধিক রিপোর্টের কারণে এই অ্যাকশন নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটি।

আজ দুপুর ২টা ২৫ মিনিটের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এক পোস্টে বিষয়টি সামনে আনেন। তার পোস্টের পর সার্চ দিয়ে পেজটি আর পাওয়া যায়নি।

ফেসবুক পোস্টে শাহাদাত হোসেন লিখেছেন, জুলাই অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ফেসবুক পেজটি রিমুভ করার চেষ্টা চলছে। পলাতক আওয়ামী লীগের সমর্থক বট অ্যাকাউন্টগুলোর সমন্বিত রিপোর্টিংয়ের মাধ্যমে এ প্রচেষ্টা চালানো হচ্ছে। গতকাল রাতে জুলাই অভ্যুত্থান নিয়ে প্রকাশিত একটি ফটোকার্ডও রিমুভ করা হয়েছে।


তিনি আরও বলেন, এই পেজে অভ্যুত্থানের সূচনা থেকে শুরু করে পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনাবলি ধারাবাহিকভাবে সংরক্ষিত রয়েছে। বিশেষ করে গত বছরের জুলাই মাসের প্রায় সব গুরুত্বপূর্ণ ঘটনার ডকুমেন্টেশন এখানে রয়েছে। তাই ইতিহাস সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পেজটির অস্তিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তার পোস্টে জুড়ে দেওয়া স্ক্রিনশটে ফেসবুকের বক্তব্য উল্লেখ রয়েছে। সেখানে লেখা, ‘আমরা আপনার পেজটি রিমুভ করেছি। আমরা একাধিক রিপোর্ট পেয়েছি যে আপনার পেজের কনটেন্ট অন্য কোনো পক্ষের বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার (Intellectual Property Rights) বা কপিরাইট লঙ্ঘন করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com