বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
মুক্তাগাছায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লজিং শিক্ষক গ্রেপ্তার

মুক্তাগাছায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লজিং শিক্ষক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :: ময়মনসিংহের মুক্তাগাছায় ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লজিং শিক্ষক ও মসজিদের ইমাম মো. আব্দুল্লাহকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, ধর্ষণের ফলে ওই ছাত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।


শুক্রবার ভোরের দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের পার্শ্ববর্তী একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে গত ৫ জুন মুক্তাগাছা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লাহ ভুক্তভোগী ছাত্রীর ফুফাতো ভাইয়ের সহপাঠী। সেই সুবাদে সে ওই ছাত্রীর বাড়িতে লজিং থাকতেন এবং স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। ছাত্রীর বাবা-মা দুজনেই ঢাকায় গার্মেন্টসে চাকরি করায় কিশোরী বাড়িতে তার দাদির সঙ্গে থাকত।


মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ২২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহ ওই ছাত্রীর পড়ার কক্ষে প্রবেশ করেন। সেখানে কিশোরীর মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করা হয়। ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয় আব্দুল্লাহ। ভয়ে কিশোরীটি তখন বিষয়টি পরিবারের কাউকেই জানায়নি।

সম্প্রতি ওই কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে দাদির সন্দেহ হলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, কিশোরীটি বর্তমানে ২৭ সপ্তাহের (প্রায় সাত মাস) অন্তঃসত্ত্বা। পরে পরিবারের জিজ্ঞাসাবাদের মুখে সে ঘটনাটি জানায়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মামলার পর থেকেই আসামি পলাতক ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও সে বারবার অবস্থান পরিবর্তন করছিল। সর্বশেষ গত বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর আজ শুক্রবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনার সত্যতা যাচাই-বাছাই ও প্রয়োজনীয় আলামত সংগ্রহের লক্ষ্যে ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com