বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
একসঙ্গে মা ও তিন বোনকে হারিয়ে বাকরুদ্ধ একমাত্র ছেলে সিফাত তুই মইরা যাগা, ছুটি নাই’— কাজ করতে করতেই শ্রমিকের মৃত্যু দক্ষিণ আইচা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশীয় ফলের বৈচিত্র্যে পঞ্চগড়ে শুরু জাতীয় ফল মেলা ২০২৬ মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, সড়কে মিলল হাত-পা বাঁধা মরদেহ বিরিয়ানির লোভে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২ রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল?

মোঃ সাহাজুদ্দিন সরকার,গাজীপুর।। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় দীর্ঘদিন ধরে চলমান অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
বিক্ষোভকারীরা জানান, দিনে ও রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। অনেক সময় পূর্ব ঘোষণা ছাড়াই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, “অসহনীয় গরমের মধ্যে বিদ্যুতের এমন ঘন ঘন যাওয়া-আসা আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। রাতের বেলায় ঠিকমতো ঘুমানো যাচ্ছে না।”
বিক্ষোভ চলাকালে এলাকাবাসী দ্রুত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সমস্যার স্থায়ী সমাধান চেয়েছেন।

এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com