বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
গাইবান্ধা পৌর এনসিপির নেতৃত্বে তনু-রনি

গাইবান্ধা পৌর এনসিপির নেতৃত্বে তনু-রনি

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা পৌর এলাকায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে জাহাঙ্গীর কবির তনুকে আহ্বায়ক এবং শফিক উল হক রনিকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটি দলীয় কার্যক্রম সম্প্রসারণ, নতুন নেতৃত্ব তৈরি এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে কাজ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

শুক্রবার (১৯ জুন) নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ রঞ্জু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, গত বুধবার জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব রাহাদ ইবনে শহীদের স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়।

আরো পড়ুন: ক্যামেরা-বুম দেখে ক্ষুব্ধ সাদুল্লাপুরের এসিল্যান্ড, তথ্য নিতে গিয়ে বাধার মুখে সাংবাদিক

নতুন কমিটিতে জাহাঙ্গীর কবির তনুকে আহ্বায়ক, হারুন অর রশিদ রঞ্জুকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রাকিব হাসান রানাকে যুগ্ম আহ্বায়ক, শফিক উল হক রনিকে সদস্য সচিব, আল আমিন বিশ্বাসকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং রাকিব খন্দকারকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া নাঈম আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক, মাহাবুবা আক্তার মিমুকে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং ফিহাদুর রহমান দিবসকে সদস্যসহ বিভিন্ন পদে মোট ৩০ জনকে নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবনির্বাচিত আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু বলেন, “দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নবগঠিত কমিটির সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে সক্রিয় ভূমিকা রাখবে এ কমিটি।”

দলীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা পৌর এলাকায় সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা, নতুন নেতৃত্ব তৈরি এবং রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com