বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে পুকুর থেকে লাশ উদ্ধারের পর বেওয়ারিশ হিসেবে দাফন লালমনিরহাটে মাদক মামলায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত অন্তত ২০ জন অফিসে বসে বিতর্কিত লেনদেন, টাঙ্গাইলের এডিসির ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় এবার নারীর সাথে প্রতিমন্ত্রীর অন্ত/রঙ্গ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ২০ জুলাইয়ের ডেডলাইন পেরিয়ে আরও ২১ দিন, এসএসসির ফল প্রকাশে কেন এত বিলম্ব? কাহারোলে প্রতিবন্ধী তরু/ণীকে ধর্ষ/ণের অভি/যোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার পঞ্চগড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ আদিতমারীতে ৭ বছরের শিশুকে ধ/র্ষণের অ’ভিযোগ, সদর হাসপাতালে চিকিৎসাধীন শহীদদের স্মরণে পঞ্চগড় পৌর ছাত্রদলের ব্যতিক্রমী কর্মসূচি, কবর জিয়ারত ও গাছ রোপণ
হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি , এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়

হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি , এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়

ডেস্ক রিপোর্ট :: মাগুরার জেলা প্রশাসক (ডিসি) মোতাকাব্বীর আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে। সেখানে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

জানা গেছে, রোববার (১৪ জুন) রাতে মাগুরার নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তার চিকিৎসার জন্য মাগুরা সিভিল সার্জন ডা. শামীম কবিরের নেতৃত্বে এবং মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকিরের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় সোমবার (১৫ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।

মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির বলেন, শরীরে এসিডিটির মাত্রা বেড়ে যাওয়ায় জেলা প্রশাসক অসুস্থ হয়ে পড়েন। পাশাপাশি কিছু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com