বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩
কাহারোলে প্রতিবন্ধী তরু/ণীকে ধর্ষ/ণের অভি/যোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার

কাহারোলে প্রতিবন্ধী তরু/ণীকে ধর্ষ/ণের অভি/যোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরের কাহারোল উপজেলায় ২০ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. মনসুর আলী (৫২) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে কাহারোল থানা পুলিশ।


এই ঘটনায় প্রতিবন্ধী তরুণীর মা বাদী হয়ে কাহরোল থানায় লিখিত অভিযোগ দাখিল করলে কাহারোল থানা পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ২৮ জুলাই ৪ নং তারগাঁ ইউনিয়নের বগদইড় গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে মোঃ মনসুর আলী(৫২) সকাল আনুমানিক সাড়ে সাতটায় পঁচানো পাট ধোয়ার কাজে ব্যস্ত ছিল। ঐ সময় একই গ্রামের প্রতিবেশী মানিকের বুদ্ধি প্রতিবন্ধী তরুনী মেয়ে গাছের পেয়ারা কুড়াতে গেলে কু-নজর পরে মনসুর আলীর। ঐ সময় ফুসলিয়ে তরুনীকে বসতবাড়িতে নিয়ে যায়। এসময় তার বাড়িতে কেউ না থাকার সুযোগে পরে তার টিনের ঘেরাকৃত টিউবওলের ভিতরে নিয়ে গিয়ে জোরপূর্বক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে।

পরে প্রতিবন্ধী তরুণী বাড়িতে এসে কান্নাকাটি করলে তার মা ঘটনা বুঝতে পেরে তার স্বামীকে ঘটনাটি জানায়। এ ঘটনায় ভিকটিমের মা কাহারোল থানায় একটি অভিযোগ দাখিল করলে, কাহরোল থানা পুলিশের দ্রুত তৎপরতায় ধর্ষক মনসুর আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সেলিমুর রহমান সেলিম আমাদের প্রতিনিধিকে জানান,ঘটনার অভিযোগের প্রেক্ষিতে কাহারোল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এবং বুধবার ২৯ জুলাই আসামীকে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com