বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাট সদর উপজেলা ভ্যান ও ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়ন, লালমনিরহাট- এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার নরসিংদীতে লুঙ্গি আ’ট’কে ট্রেনের দুই বগির মাঝে পড়ে যুবকের মৃ’ত্যু তারাগঞ্জে গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে শিশুর মৃত্যু বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির
আদিতমারীতে ৭ বছরের শিশুকে ধ/র্ষণের অ’ভিযোগ, সদর হাসপাতালে চিকিৎসাধীন

আদিতমারীতে ৭ বছরের শিশুকে ধ/র্ষণের অ’ভিযোগ, সদর হাসপাতালে চিকিৎসাধীন

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর এলাকায় ৭ বছর বয়সী এক শিশুকে ধ’র্ষণের অ’ভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


পারিবারিক সূত্রে জানা যায়, দুর্গাপুর এলাকার সবুজ মিয়ার সাত বছরের মেয়ে । বুধবার দুপুরে বাড়িতে একা ছিল। এমন সময়ে দক্ষিণ গোবদা ভিতরকুঠি গ্রামের আমিনুর ইসলামের ছেলে জীবন (২২) শিশুটিকে ধ’র্ষণ করেছে বলে অভিযোগ করেন স্বজনরা।

ঘটনার পর শিশুটিকে তার দাদা কালাম লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে হাসপাতালের গাইনি বিভাগের দ্বিতীয় তলার ৭৩ নম্বর বেডে শিশুটির চিকিৎসা চলছে।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, “এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে অভিযোগের বিষয়ে তদন্তের পরই প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com