বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
আদিতমারীতে ৭ বছরের শিশুকে ধ/র্ষণের অ’ভিযোগ, সদর হাসপাতালে চিকিৎসাধীন শহীদদের স্মরণে পঞ্চগড় পৌর ছাত্রদলের ব্যতিক্রমী কর্মসূচি, কবর জিয়ারত ও গাছ রোপণ কালিয়াকৈরে জমি দখল, গাছ কাটে ও প্রাণনাশের হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান:ইস্কাপ ও ভারতীয় গরু জব্দ ফরহাদ হোসেন আজাদের নামে ভুয়া ভিডিও-ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন ৩২ কোটি ৭২ লাখ টাকার মাদক ধ্বংস করলো ৬০ বিজিবি কৃষকের চেকে ৫ লাখ টাকার অঙ্ক, কথিত সাংবাদিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ লালমনিরহাটে চলাচলের রাস্তার বেহাল দশা: ১০ হাজার মানুষের দুর্ভোগ গাইবান্ধায় জলবায়ু সহনশীল পানি ও স্যানিটেশন প্রকল্পের যাত্রা শুরু গাইবান্ধা নিয়ে রংপুর-বগুড়ার টানাটানি, রংপুরের শিকড় ছাড়তে নারাজ গাইবান্ধা
লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান:ইস্কাপ ও ভারতীয় গরু জব্দ

লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান:ইস্কাপ ও ভারতীয় গরু জব্দ

মাহবুবুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ইস্কাপ সিরাপের ৫০ বোতল ও তিনটি ভারতীয় গরু জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।


বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৮ জুলাই) রাতে ও সকালে বালারহাট ও দিঘলটারী বিওপির টহলদল পৃথক অভিযান পরিচালনা করে।

এর মধ্যে রাত ৩টা ২০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার বালাটারী এলাকায় অভিযান চালায় বালারহাট বিওপির একটি টহলদল। এ সময় সীমান্ত এলাকা দিয়ে সন্দেহজনক এক ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তার গতিবিধি লক্ষ্য করেন। পরে তাকে ধাওয়া করলে ওই ব্যক্তি সঙ্গে থাকা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ইস্কাপ সিরাপের ৫০ বোতল জব্দ করা হয়।


অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে লালমনিরহাটের আদিতমারী থানার দিঘলটারী এলাকায় অভিযান চালায় দিঘলটারী বিওপির টহলদল। এ সময় ভারতীয় সীমান্তের দিক থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে গরুসহ বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ ও ধাওয়া করেন। একপর্যায়ে চোরাকারবারীরা গরুগুলো ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তিনটি ভারতীয় গরু জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্র জানায়, জব্দ করা ৫০ বোতল ইস্কাপ সিরাপের সিজার মূল্য ২০ হাজার টাকা এবং তিনটি ভারতীয় গরুর সিজার মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা পণ্যের সিজার মূল্য ১ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবি আরও জানায়, চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com