বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে মাদক মামলায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত অন্তত ২০ জন অফিসে বসে বিতর্কিত লেনদেন, টাঙ্গাইলের এডিসির ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় এবার নারীর সাথে প্রতিমন্ত্রীর অন্ত/রঙ্গ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ২০ জুলাইয়ের ডেডলাইন পেরিয়ে আরও ২১ দিন, এসএসসির ফল প্রকাশে কেন এত বিলম্ব? কাহারোলে প্রতিবন্ধী তরু/ণীকে ধর্ষ/ণের অভি/যোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার পঞ্চগড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ আদিতমারীতে ৭ বছরের শিশুকে ধ/র্ষণের অ’ভিযোগ, সদর হাসপাতালে চিকিৎসাধীন শহীদদের স্মরণে পঞ্চগড় পৌর ছাত্রদলের ব্যতিক্রমী কর্মসূচি, কবর জিয়ারত ও গাছ রোপণ কালিয়াকৈরে জমি দখল, গাছ কাটে ও প্রাণনাশের হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র ‎নির্বাচনে, প্রার্থী পরিচিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র ‎নির্বাচনে, প্রার্থী পরিচিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাজা রাশেদ,লালমনিরহাট।। লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬–২০২৮ এর প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১০ জুন) সন্ধ্যা ৭.৩০ মিনিটে পৌরসভা মিলনায়তনে, লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক আলহাজ্ব মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থী মোঃ মোকছেদুর রহমানের আয়োজনে, এ প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎এ সময়ে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ গোফরান মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নিয়াজ আহমেদ রেজা, আব্দুল হাই, লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থী মোকছেদুর রহমান প্রমুখ।

‎এ সময় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক আলহাজ্ব আব্দুল মজিদ, মোঃ কাওছার সহ জেনারেল ও এসোসিয়েট সদস্যবৃন্দগণ উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য যে, আগামী শনিবার (১৩ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, লালমনিরহাটের পুরান বাজারে অবস্থিত, চেম্বার ভবনে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদ নির্বাচন- ২০২৬–২০২৮ অনুষ্ঠিত হবে। জেনারেল শ্রেণির সদস্য ৩৯৯ জন ও এসোসিয়েট শ্রেণির সদস্য ১৭৮ জন মোট ৫ শত ৭৭ জন নির্বাচনে,তাদের ভোট প্রদান করবেন মর্মে এলসিসিআই নির্বাচন বোর্ড সুত্র জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com