খাজা রাশেদ,লালমনিরহাট।। লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬–২০২৮ এর প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) সন্ধ্যা ৭.৩০ মিনিটে পৌরসভা মিলনায়তনে, লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক আলহাজ্ব মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থী মোঃ মোকছেদুর রহমানের আয়োজনে, এ প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ গোফরান মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নিয়াজ আহমেদ রেজা, আব্দুল হাই, লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থী মোকছেদুর রহমান প্রমুখ।
এ সময় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক আলহাজ্ব আব্দুল মজিদ, মোঃ কাওছার সহ জেনারেল ও এসোসিয়েট সদস্যবৃন্দগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, আগামী শনিবার (১৩ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, লালমনিরহাটের পুরান বাজারে অবস্থিত, চেম্বার ভবনে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদ নির্বাচন- ২০২৬–২০২৮ অনুষ্ঠিত হবে। জেনারেল শ্রেণির সদস্য ৩৯৯ জন ও এসোসিয়েট শ্রেণির সদস্য ১৭৮ জন মোট ৫ শত ৭৭ জন নির্বাচনে,তাদের ভোট প্রদান করবেন মর্মে এলসিসিআই নির্বাচন বোর্ড সুত্র জানিয়েছেন।
Leave a Reply