বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা, প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো ভাড়ায় আনা সড়কের ইট সারা দেশে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের পুলিশের এসআই মইনুলকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই চিকিৎসকদের ‘চামার’ আখ্যা, সাংবাদিক মাসুদ কামালকে লিগ্যাল নোটিশ স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা, দুইজনকেই পাঠানো হলো কারাগারে লালনের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে, অভিযোগ আমির হামজার ২০২৪ সালের মেয়াদোত্তীর্ণ স্যালাইন ২০২৬ সালে রোগীর দেহে পুশ নাটোর সদর হাসপাতালে শিশুর মাকে ধর্ষণের অভিযোগে তিন সুইপার আটক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ
পুলিশের এসআই মইনুলকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

পুলিশের এসআই মইনুলকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় পুলিশের একজন উপপরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ছুরিকাহত এসআই মইনুল ইসলাম বগুড়া শহরের কৈগাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত।

মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১টার দিকে শহরের ফুলদীঘি এলাকায় ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে। আহত এসআই মইনুল ইসলাম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে এসআই মইনুল ইসলাম মোটরসাইকেলে বনানী মোড় থেকে কৈগাড়ি পুলিশ ফাঁড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ফুলদীঘি পেপসি কোম্পানির সামনে কয়েকজন দুর্বৃত্ত পথরোধ করে তাঁর কাছে থাকা মামলার নথিপত্র ছিনিয়ে নেয় এবং তাঁর ডান পায়ে ছুরিকাঘাত করে। পরে তিনি নিজেই একজন অটোরিকশাচালকের সহযোগিতায় হাসপাতালে ভর্তি হন। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করা হয়েছে। কী কারণে এসআই মইনুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানা যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com