বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত

ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত

ডেস্ক রিপোর্ট :: সাভারে ওয়ারেন্টে আসামি ধরতে গিয়ে এসএম শামীম ও মশিউর রহমান নামে দুই পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভার পৌর এলাকার বক্তারপুর বেদে পল্লীতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এসএম শামীম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সাভার পৌর এলাকায় বক্তারপুর বেদেপাড়া মহল্লায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ ওই মাদক মামলার আসামিকে ধরলে প্রথমে ৭-৮ জন পুলিশের ওপর হামলা করে এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে আরও ৪০-৫০ জন পুলিশের ওপর হামলা চালায় এবং আসামিকে ছিনিয়ে নেয়। পরে সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ওই দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।


সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারদিন আব্দুর রাজ্জাক বলেন, দুই জন পুলিশ সদস্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। তাদের মধ্যে এএসআই মশিউর বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন এবং এসএম শামীম মুখে আঘাত পেয়েছেন বলে জানান তিনি।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য হামলার শিকার হয়েছে। পরে সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে ওই পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু আসামি পালিয়ে গেছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com